Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মুক্তি পিছিয়ে গেল ‘ওয়ার্নিং’ এর

বিনোদন ডেস্ক:01-warning
গত শুক্রবার মুক্তি পাইনি জাজ মাল্টিমিডিয়ার আলোচিত ছবি ‘ওয়ার্নিং’। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে হঠাৎ করেই পাল্টে যায় সব হিসেব-নিকেশ। পিছিয়ে দিতে হয় ‘ওয়ার্নিং’ ছবির মুক্তির তারিখ। নতুন তারিখ ১ মে বলে জানিয়েছেন ছবিটির প্রযোজক সাইফুল আলম খান। এর আগে ছবিটি মুক্তি উপলক্ষ্যে ব্যাপক প্রচার চালান হয়। ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে নানা খবর প্রকাশ হয়। এমনকি রাস্তার দেয়ালে দেয়ালে পোষ্টারও লাগানো হয়। এত কিছুর পরেও হঠাৎ করে ছবিটি কেন মুক্তি পাচ্ছে না তার কোন ব্যাখ্যা দেয়নি কতৃপক্ষ। আলোচিত এ ছবিটিতে দ্বিতীয়বারের মতো জুটি বেধেছেন আরিফিন শুভ ও মাহিয়া মাহী। ছবিতে আরও অভিনয় করেছেন রুবেল, মিশা সওদাগর, জাদু আজাদ, শিবা সানুসহ অনেকে। ‘ওয়ার্নিং’ ছবির গল্প একজন অপহরণকারীকে নিয়ে। একের পর এক অপহরণ করে যাচ্ছে, কিন্তু কেউ তার কিছুই করতে পারছে না। অপহরণকারীর চরিত্রে অভিনয় করবেন শুভ। ছবিতে মাহি অভিনয় করবেন টিভি রিপোর্টারের চরিত্রে আর মিশা সওদাগর পুলিশ কর্মকর্তা। ছবিটিতে আরো অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল।

Leave A Reply

Your email address will not be published.