Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মুক্তি পেলো আলোচিত ‘জালালের গল্প’

jalaler golpoইমপ্রেস টেলিফিল্মের ৮৭তম চলচ্চিত্র বহুল আলোচিত ও আন্তর্জাতিক প্রশংসিত সিনেমা ‘জালালের গল্প’ মুক্তি পেয়েছে। শুক্রবার মুক্তি পাওয়া ‘জালালের গল্প’ প্রথম সপ্তাহে মুক্তি পাবে ১৪টি সিনেমা হলে।

ছবিটির কাহিনী চিত্রনাট্য ও পরিচালক তরুণ নির্মাতা আবু শাহেদ ইমনের প্রথম সিনেমা এটি। ভিন্নধর্মী কাহিনীর নিরীক্ষণ ‘জালালের গল্প’ চলচ্চিত্রটি বাংলাদেশে মুক্তির আগেই জয় করে নিয়েছে পর্তুগালে ১৯তম আভাস্কা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবের শ্রেষ্ঠ ছবি, এবং শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারসহ বেশ ক’টি আন্তর্জাতিক পুরস্কার।

মোশাররফ করিম ছাড়াও এই চলচ্চিত্রে অভিনয় করেছেন, মৌসুমী হামিদ, তৌকির আহমেদ, শর্মী মালা, মিতালী দাশ, আহমেদ গিয়াসসহ আরো অনেকে।

এর আগে ৩০ সেপ্টেম্বরে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে চলচ্চিত্রের কলাকুশলীসহ আমন্ত্রিত অতিথিদের নিয়ে ইমপ্রেসের আড়ম্বরপূর্ণ প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.