Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মুক্তি পেল সালমানের ‘বাজরাঙ্গি ভাইজান’ -এর টিজার

বিনোদন ডেস্ক:
অবশেষে মুক্তি পেল বলিউডের অন্যতম অভিনেতা সালমান খান অভিনীত বহুল প্রতিক্ষীত ছবি ‘বাজরাঙ্গি ভাইজান’-এর প্রথম ঝলক! জানা গেছে, ২৮ মে সালমান খান অভিনীত ছবি ‘বাজরাঙ্গি ভাইজান’-এর অফিশিয়াল টিজার ইউটিউবে মুক্তি দেয়া হয়। আর মুক্তির সাথে সাথেই টিজার-টি দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে সালমান ভক্তরা। একদিন পূর্ণ না হতেই টিজারটি ভিউ হয়েছে প্রায় সাড়ে পাঁচ লাখের কাছাকাছি। নানা কারণেই সালমান অভিনীত ‘বাজরাঙ্গি ভাইজান’ বলিউডে আলোচনার শীর্ষে। তাছাড়া এই ছবিটির প্রচারণায় প্রথমবার বলিউডের আরো দুই সুপারস্টার আমির খান ও শাহরুখ খানকে অংশ নিতে দেখা যায়। উল্লেখ্যে, আসছে ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে কবির খানের পরিচালনায় সালমান খান ও কারিনা কাপুর অভিনীত বাজরাঙ্গি ভাইজান ছবিটি।

Leave A Reply

Your email address will not be published.