Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মুখের দুর্গন্ধ আর না

adaমুখে দুর্গন্ধের কারণে লজ্জায় পড়তে হচ্ছে? তাহলে প্রাকৃতিক ভাবে মুখের দুর্গন্ধ দূর করতে চাইলে খেতে পারেন কয়েকটি খাবার। আসুন জেনে নেই সেগুলো-

*আপেল চিবিয়ে খেতে পারেন নিয়মিত। এটি দাঁত ভালো রাখার পাশাপাশি নিঃশ্বাস সজীব রাখে।

*পুদিনা পাতা যেমন স্বাস্থ্যকর, তেমনি মুখের দুর্গন্ধ দূর করতেও অতুলনীয়। ঝটপট কয়েকটি পুদিনা পাতা চিবিয়ে সতেজ হবে নিঃশ্বাস।

*আদা খেতে পারেন। এটি মুখে থাকা ব্যাকটেরিয়া ধ্বংস করবে ও দূর করবে নিঃশ্বাসের দুর্গন্ধ।

*গ্রিন টি প্রাকৃতিকভাবে মুখের দুর্গন্ধ দূর করে। পান করতে পারেন এটিও।

*কমলা ও ভিটামিন সি সমৃদ্ধ ফল খেলে ফিরে আসবে নিঃশ্বাসের সজীবতা।

*নিঃশ্বাসে দুর্গন্ধ টের পেলে সঙ্গে সঙ্গে এক টুকরা দারুচিনি চিবিয়ে খান। দূর হবে দুর্গন্ধ।

Leave A Reply

Your email address will not be published.