Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মুদাফৎ থানা এস.সি উচ্চ বিদ্যালয়ে ফুটবল খেলায় বাধা দেওয়াতে ছাত্র জখম

প্রতিকী ছবি

আরিফ চিলমারী: মঙ্গল বার দুপুর ১২ ঘটিকায়, মুদাফৎ থানা এস. সি উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল চলাকালিন সময়ে বহিরাগত কিছু ছেলে মাঠে এসে ফুটবল খেলা শুরু করে । এতে করে ক্লাসের বিঘ্ন ঘটে। স্কুলের প্রধান শিক্ষক মোঃ তসবিরুল হক, রুমি সহ আরো কয়েকজন  শিক্ষক  বাধা প্রধান করে এতে ওরা কোন প্রকার তোয়াক্কা না করে খেলা চালিয়ে যায় ।
আর এদিকে ক্লাসের সমস্যা হওয়ায় ছাত্র ছাত্রীরা এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে, এগিয়ে আসলে তাদের কে বেধর মারধর করে চিলমারী রমনা ইউনিয়ন আওয়ামিলীগ এর সহ- সভাপতি মোঃ রাতুল (২০) পিতা মোঃ উক্কু মিয়া , মোঃ মাইদুল (১৮) পিতা মোঃ ঘল্টু মিয়া ,
মোঃ দয়াল (১৯) পিতা মোঃ মহির , মোঃ নাবিউল (২১) পিতা মোঃ হায়দার আলি সহ আরো অনেকেই।
স্যার ছাত্র -ছাত্রী দের উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে,এতে করে কিছু ছাত্র সহ স্কুলের মাঠে ত্রগিয়ে যায় এম.এল.এস মোঃ নয়ন মিয়া (২২), পিতা মোঃ সাইফুল মিয়া, মোঃ মিল্লাদ (১৫) অষ্টম শ্রেণির ছাত্র পিতা মৃত নবাব আলি মোঃ রকি (১৬) অষ্টম শ্রেনির ছাত্র পিতা মোঃ আসরাফ আলি এদের বেধর মারধর করে এতে করে
পিঠে ও চোখে গুরত্বর যখম হয়।এতে করে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে যায় প্রধান শিক্ষক এর সহায়তায় চিলমারী মডেল থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা করা হয়নি ।

Leave A Reply

Your email address will not be published.