Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মুন্সীগঞ্জের গজারিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩ কোটি টাকার ক্ষতি

1450352533রোমান হাওলাদার , মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ঘটেছে। অগ্নিকান্ডে নগদ টাকা,মালামাল আসবাপত্র সহ ২১টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে সবকিছুই পুড়ে গেছে । অগ্নিকান্ডে তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থদের । বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গজারিয়া উপজেলার ভবেরচর বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সুত্রে জানা গেছে, লাকী ট্রেডার্সের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে তা দ্রæত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পরে। গভীর রাত হওয়ায় বাজারটি প্রায় জনশূন্য ছিল লোকজন খবর পেয়ে ছুটে আসার আগেই অনেক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।
খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রন করার সময় ফায়ার সার্ভিসের পাপন (২১) নামে একজন অগ্নিনির্বাপন কর্মী আহত হয়েছে । তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাজারের কয়েকটি দোকানে দাহ্য পদার্থ থাকায় অগুন দ্রæত ছড়িয়ে পড়ে এবং বিস্তৃতি বেশী হওয়ায় অগ্নিনির্বাপন কর্মীদের বেগ পেতে হয় বলে জানান ফায়ার সার্ভিস কর্মীরা।
সকালে গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার মাহবুবা বিলকিস,কুমিল্লা জেলার ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মান্নান ও ভবেরচর ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক গিয়াস উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave A Reply

Your email address will not be published.