Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে দুই হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে বিদ্যালয় মাঠে টঙ্গীবাড়ী উপজেলা পরিষদেও উদ্যোগে এই চারা গাছ বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরণ করেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি জগলুল হালদার ভুতু, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আবদুল ওয়াহিদ, ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল, মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভিনসহ অন্যান্যরা। এ সময় টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীেেদর মাঝে দেরহাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.