Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মুন্সীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গুলিতে প্রান গেলো এক মহিলার

মুন্সীগঞ্জসিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জে তুচ্ছ ঘটনায় গুলিতে মনিয়ারা বেগম (৪৫) নামের এক মহিলা নিহত হয়েছে। রবিবার দুপুর ১ টার দিকে সদর উপজেলার চরাঞ্চলের পূর্ব-মাকাহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানিয় সূত্রে জানাগেছে, পূর্ব মাকাহাটি গ্রামের শিকদার বাড়ীর বাচ্চু শিকদারের ছেলে আবু কালাম ও হাওলাদার বাড়ীর সাহাবুদ্দিনের ছেলে রিয়াদ এর সাথে ঝগড়া বাঁধে। এসময় ঝগড়া থামাতে গেলে বাচ্চু শিকদারের ছেলে আবু কালামের গুলিতে গুরুতর আহত হন মনিয়ারা বেগম (৪৫)। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত মনিয়ারা বেগম হাওলাদার বাড়ীর মহিউদ্দিন হাওলাদরের স্ত্রী । এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
মুন্সীগঞ্জ সদর থানার এসআই হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার তদন্ত কারী কর্মকর্তা এ বিষয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Leave A Reply

Your email address will not be published.