Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মুশাররফের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

Pervez+Musharrafআন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইসলামাবাদের আদালত। ২০০৭ সালে সামরিক অভিযান চালিয়ে লাল মসজিদের ধর্মীয় নেতা গাজী আব্দুল রশীদ হত্যার অভিযোগে তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়। এ মামলায় মুশাররফকে একাধিকবার আদালতে হাজিরা দিতে বলা হলেও আদালতে যাননি তিনি। হাজিরা এড়াতে তার পক্ষ থেকে আদালতে আবেদনও করা হয়। আদালত বৃহস্পতিবার সে আবেদন খারিজ করে মুশাররফের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। স্বেচ্ছা-নির্বাসন থেকে দেশে ফেরার পর থেকেই একের পর এক মামলার সম্মুখীন হয়েছেন মুশাররফ। ২০১৩ সালে তার বিরুদ্ধে লাল মসজিদের গাজী আবদুল্লাহ ও তার স্ত্রী হত্যা মামলা দায়ের হয়। এছাড়া, অন্যান্য মামলার মধ্যে আছে ২০০৭ সালে সাবেক পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলা। রাষ্ট্রদ্রোহিতার মামলাও রয়েছে তার বিরুদ্ধে।

Leave A Reply

Your email address will not be published.