Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মুস্তাফিজের “মন মানে না”!

স্পোর্টস ডেস্ক:
মন আর মানে কীভাবে। বাড়ি থেকে এতদূরে যে কোনোদিন ঈদ করেননি। আর তাই চট্টগ্রামে বসে বাড়ির জন্য মন খারাপ হয়েছে বিস্ময় বালক মুস্তাফিজের। এমনটাই জানালেন মুস্তাফিজের সেজ ভাই মোখলেছুর রহমান। মোখলেছুর বলেন, ‘ফোনে ওর সঙ্গে কথা হয়েছে। কথা ছিল বাড়ি আসবে। কিন্তু টেস্টে ডাক পাওয়ায় সেটা আর হয়নি। তাই একটু মন খারাপ ওর।’ ভারত সিরিজের পর বাড়িতে আসতে পারেননি। কদিনের বিরতিতেই ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। তবে পরিকল্পনা ছিল ১৭ জুলাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষেই বাড়িতে আসবেন।   কিন্তু টেস্টে অভিষেক হতে পারে এই আশায় বাড়ি আসেননি সাতক্ষীরার গর্ব মুস্তাফিজ। চট্টগ্রাম থেকে ফোনে বললেন, ‘মা-বাবার সঙ্গে ঈদ করতে পারছি না বলে খারাপ তো লাগছেই। দেশের জন্য এতটুকু ত্যাগ তো বেশি কিছু নয়। টেস্টে ভালো করতে পারলে ও দল জিতলে সব খারাপ লাগা ভালো হয়ে যাবে।’

Leave A Reply

Your email address will not be published.