Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মেহেরপুরে স্ত্রীর হাতে স্বামী খুন

মেহেরপুর : মেহেরপুর সদর উপজেলার পুরাতন মদনাডাঙ্গা গ্রামের অটোরিকশাচালক আজিজুরকে তার স্ত্রী হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা খাতুনকে (৩৬) আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত মধ্যরাতে পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটে। নিহত আজিজুর ওই গ্রামের ফজলুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজুর রহমানের সঙ্গে স্ত্রীর তেমন বনিবনা ছিল না। প্রতিবেশী কারও সঙ্গে পরকীয়া সম্পর্ক থাকার সন্দেহে স্ত্রীর সঙ্গে তার ঝগড়াঝাঁটি লেগেই থাকত। এর জেরে প্রথম রমজানের দিন স্ত্রী রাগ করে বাবার বাড়ি গাংনী উপজেলার কষবা গ্রামে চলে যান। পারিবারিক সমঝোতায় শনিবার আবারও বাড়িতে ফিরে আসেন তিনি। মধ্যরাতে আজিজুরের চিৎকার শুনে প্রতিবেশী ও বাড়ির লোকজন তার বাড়িতে ছুটে আসেন। এ সময় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। রাতেই তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়। সেলিনা লাঠি দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করেছেন বলে অভিযোগ করেন আজিজুরের পরিবারের লোকজন।

তবে সেলিনার দাবি, মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে খাটের ওপর থেকে পড়ে যান আজিজুর। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। তাকে হত্যা করা হয়নি।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, স্বামী হত্যাকারী সন্দেহে সেলিনাকে আটক করা হয়েছে। তবে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত শেষে বোঝা যাবে।

Leave A Reply

Your email address will not be published.