Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মৌকে দেখে দৌড় দিলেন নিশো!

b-2বিনোদন ডেস্ক:
রৌদ্রজ্জ্বল দিন। ওপরে নীল আকাশ। নীল শাড়ি পরে বাইরে বেরিয়েছেন মৌ। ধীরে ধীরে একটি সেতুর ওপর চলে গেলেন তিনি। ছবি তুলতে থাকা নিশোর ফ্রেমে ধরা পড়েন তিনি। লক্ষণ ভালো নয় দূর থেকে বুঝে গেলেন এই তরুণ। কারণ মৌ যে লাফিয়ে পড়ার জন্য প্রস্তুত হয়েছেন! তাই দৌড় দিলেন নিশো। ‘আরেকটু সামনে এগুলেই পড়ে যেতে পাড়েন’ নিশোর এমন সাবধান বাণীতে বিরক্ত হলেন মৌ। এটি ‘দ্য ড্রিম’ নাটকের দৃশ্য। রচনা ও পরিচালনায় ফরিদউদ্দিন মোহাম্মদ। এতে আরও অভিনয় করেছেন নিরব খান, রামিসা, শাহরুখ প্রমুখ। নির্মাতা জানান, একটি স্বপ্নকে ঘিরে সাজানো হয়েছে পুরো কাহিনী। শিগগিরই একটি টিভি চ্যানেলে প্রচার হবে ‘দ্য ড্রিম’।

Leave A Reply

Your email address will not be published.