Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মৌলভীবাজারের নাসিরপুর জঙ্গি আস্তানায় অভিযান চলছে

মৌলভীবাজারের নাসিরপুর জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একাধিক পুলিশ কর্মকর্তার মাধ্যমে বিষয়টি জানা গেছে। ঘটনাস্থলের কাছাকাছি কাউকে যেতে দেওয়া হচ্ছে না। জারি আছে ১৪৪ ধারা। তবে কয়েক কিলোমিটার দূর থেকে টানা গুলিবর্ষণের শব্দ পাওয়া যাচ্ছে। সন্ধ্যা সোয়া ৬টার দিক থেকে গুলিবর্ষণ শুরু হয়। বৃষ্টিতে বৈরী আবহাওয়ার মধ্যেই সোয়াত টিম অভিযান পরিচালনা করছে।

এর আগে, বুধবার বিকাল পৌনে ৫টার দিকে সোয়াত টিমের সদস্যরা নাসিরপুরে পৌঁছান।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, আজ বিকেল পৌনে চারটার দিকে একটি মিনিবাস ও চারটি মাইক্রোবাসে করে সোয়াতের সদস্যদের সিলেট থেকে মৌলভীবাজারের জঙ্গিদের আস্তানার দিকে যেতে দেখা যায়। এর পাঁচ মিনিট পর বোমা নিষ্ক্রিয়কারী দলের একটি যানকে একই পথে যেতে দেখা গেছে।

জঙ্গি আস্তানা সন্দেহে মঙ্গলবার রাত থেকে মৌলভীবাজারের পৃথক দুটি স্থানে দুটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একটি বাড়ির অবস্থান সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের নাসিরপুর এলাকায়। আরেকটি বাড়ি মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় অবস্থিত। দুটি স্থানের মধ্যে দূরত্ব প্রায় ২০ কিলোমিটার।

Leave A Reply

Your email address will not be published.