Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মৌসুমীর ‘অ্যাস্ট্রোলজার’

b-14বিনোদন ডেস্ক:
২৩ এপ্রিল, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্ম ‘অ্যাস্ট্রোলজার’। মেহেদী হাসান জনির রচনা ও পরিচালনায় এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। এতে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো। গল্পে দেখা যাবে, আবিদ ও অপ্সরা দুজনেই খুব ভালো বন্ধু। এক জন আরেক জনের বিপদে সবসময় পাশে থাকার চেষ্টা করে। একদিন আবিদের বাবা দুষ্টুমির ছলে তার হাত দেখে বলে, তার দু’টি বিয়ে হবে। সেই থেকে আবিদের মাথা খারাপ অবস্থা। সারা রাত টেনশনে তার ঘুম হয়না। অপ্সরার দ্বারস্থ হয় সে। অপ্সরাকেই বিয়ে করতে চায় সে। অপ্সরা ভাবে, আবিদের দ্বিতীয় স্ত্রী হবে। কিন্তু আবিদ তাকে জানায়, অপ্সরাকে সে আসলে প্রথম স্ত্রীই করতে চায়। অপ্সরা বুঝতে পারে যে আবিদ আসলে তার সাথে বিয়ের খেলা খেলছে। দ্বিতীয় বিয়েটাকেই সে আসল বিয়ে হিসেবে ভাবছে। তবে বন্ধুর মন রক্ষার জন্য বিয়েতে রাজি হয় সে। অন্যদিকে, আবিদের মা প্রবাসী এক মেয়ের সাথে আবিদের বিয়ে ঠিক করে।

Leave A Reply

Your email address will not be published.