Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ম্যানইউতে ফিরছেন রোনালদো?

s-14
স্পোর্টস ডেস্ক:
রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার স্বপ্ন পূরণের জন্য সব কিছু ঠিক দিকেই এগুচ্ছে। স্কাইস্পোর্টসে প্রকাশিত খবর অনুসারে রিয়ালে অসুখী রোনালদো। আর সেকারণেই তার সাবেক ক্লাবটিতে পাড়ি জমাতে চান পর্তুগিজ সেনসেশন। পাঁচ বছর আগে ৮০ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার ইউনাইডেট থেকেই রিয়াল মাদ্রিদে এসেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর সেবার যে পরিমান পারিশ্রমিকে দল বদল করেছিলেন এবার তার চেয়ে বেশি পারিশ্রমিকেই ওল্ড ট্রাফোর্ডে যাবেন রিয়ালের সেরা তারকা এমনটাই শোনা যাচ্ছে। এর আগে ২০০৩ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ম্যানইউতে অনেক কিছুই জয় করেছিলেন বর্তমানে রিয়াল মাদ্রিদের সেরা আক্রমণ অস্ত্র হিসেবে পরিচিত হয়ে উঠা এই পর্তুগিজ ফুটবলার। স্পেনিশ ফুটবল স্পেশালিস্ট গুইলেম এ বিষয়ে বালাগি বলেছেন, ‘সে রিয়ালে সুখী নয়। সে ম্যানইউতে যাবার কথা বলেছেনও। তবে তারপরই আবার সংশোধন করে বক্তব্য দিয়েছেন যে তিনি সেরকম কিছু বোঝাতে চাননি। তাই সব কিছু স্পষ্ট নয়।’ ‘রিয়ালে ভালভাবেই কাজ করে যাচ্ছে সে। তবে ম্যানইউতে সে সবকিছুই শিশুসুলভ আনন্দ নিয়ে করত। সেই কারণে ম্যানইউতে ফিরে আসাটা তার কাছে স্বপ্নই। আর ভন গলও তাকে দলে নেয়ার মতো পর্যাপ্ত অর্থ পাবেন। ’ কিন্তু সেটা কখন হবে সে বিষয়ে জানা যায়নি কিছুই। তবে গুইলেম বালাগি বলছেন, ‘আগামী মাসে এমন কিছু হবে না বলেই মনে হচ্ছে। তবে সব কিছু ঠিকমত হলে সে ফিরবে ওল্ড ট্রাফোর্ডেই।’


Leave A Reply

Your email address will not be published.