Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সোমালিয়া সফর

2015-05-05_3_20043আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মঙ্গলবার আকস্মিকভাবে সোমালিয়া সফর করেছেন। যুদ্ধবিধ্বস্ত আফ্রিকার এ দেশটিতে এটি তার প্রথম সফর।  যুক্তরাষ্ট্রের প্রধান কূটনীতিক বেশ কিছু সময় রাজধানী মোগাদিশুতে কাটান।

বিমানবন্দর ত্যাগ করার আগে তিনি সেখানে সোমালীয় প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ ও প্রধানমন্ত্রী ওমর আব্দিরাশিদ শারমাকের সঙ্গে সাক্ষাৎ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেরি হারফ জানান, ‘বর্তমান পরিস্থিতিতে সোমালিয়ায় শান্তিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি জোরদার করার লক্ষ্যেই পররাষ্ট্রমন্ত্রীর এ মোগাদিশু সফর।’

তিনি জানান, প্রাদেশিক ও আঞ্চলিক কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকে তিনি নিরাপত্তা সহযোগিতা ও উন্নয়ন নিয়ে বিশেষভাবে আলোকপাত করবেন। তিনি সিভিল সোসাইটির নেতৃবৃন্দের সঙ্গে এনজিও সেক্টরের গুরুত্ব নিয়ে আলোচনা করবেন এবং সোমসালিয়া প্রতিষ্ঠায় আফ্রিকান ইউনিয়নের বিশেষ ভূমিকার ধন্যবাদ জানাবেন।  এক জ্যেষ্ঠ রাষ্ট্রীয় কর্মকর্তা তার এ সফরকে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা দেন।  ওই কর্মকর্তা জানান, সফরের মাধ্যমে সোমালিয়ার জনসাধারণ যুক্তরাষ্ট্রের শক্তিশালী প্রতিশ্রুতির ইঙ্গিত পাবে।

ব্রিটেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানসহ আরো অনেক বিদেশি কর্মকর্তা ও নেতৃবৃন্দ সাম্প্রতিক বছরগুলোতে মোগাদিশু সফর করেন।

Leave A Reply

Your email address will not be published.