Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

যুক্তরাষ্ট্রে যাবজ্জীবন কাটাবেন লাদেনের জামাই

sul_745722262ওসামা বিন লাদেনের জামাই সুলেইমান আবু ঘাইথকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। টুইন টাওয়ারে হামলার পর আল-কায়েদার মুখপাত্র হিসেবে কাজ করার দায়ে তাকে এ দণ্ড দেয়া হয়। 

মঙ্গলবার বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর নিশ্চিত করে। যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ লুইস কাপলান এ রায় পড়ে শোনান। এর আগে সুলেইমান আরবি ভাষায় আত্মপক্ষ সমর্থনে বিবৃতি দেন। 

গত মার্চ মাসে ম্যানহাটান ফেডারেল জুরি তার বিরুদ্ধে আমেরিকার নাগরিক হত্যার ষড়যন্ত্রসহ সস্ত্রাসীদের অস্ত্র সহায়তা সরবরাহ দেয়ার অপরাধ খুঁজে পান। 

Leave A Reply

Your email address will not be published.