Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

যুদ্ধাপরাধীদের বিচার সমর্থন করে যুক্তরাষ্ট্র’

বাংলাদেশে চলমান যুদ্ধাপরাধীদের বিচারকে যুক্তরাষ্ট্র সমর্থন করে উল্লেখ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র কামারুজ্জামান ও রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলির আইনি লড়াইয়ে আপিল বিভাগের সিদ্ধান্তের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে এবং সিদ্ধান্তের ক্ষেত্রে কঠোরতাকেও উপলব্ধি করে।

শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যারি হার্ফ এক বিবৃতিতে এ কথা জানান। বিবৃতিতে বলা হয়, যেসব দেশ সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর করে, তাদেরকে অবশ্যই বিচারের স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে সতর্কতার সঙ্গে এর উচ্চমান বজায় রেখে চলতে হবে।

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অগ্রগতি লক্ষণীয় ম্যারি হার্ফ আরও বলেন, বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক দায়বদ্ধতা পূরণে ট্রাইব্যুনাল সক্ষম হবে বলে মনে করে যুক্তরাষ্ট্র

Leave A Reply

Your email address will not be published.