Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

এবার ঈদে ইভান মল্লিকের তিন নাটক

Evan Mollikরংপুর প্রতিনিধি: বর্তমান সময়ের সম্ভাবনাময়ী একজন নির্মাতা ও অভিনেতা ইভান মল্লিক। বেশ কিছু দর্শক নন্দিত নাটক নির্মাণের পাশাপাশি চমৎকার অভিনয় দিয়ে ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছেন রংপুরের এই তরুণ নির্মাতা। এবারের ঈদ-উল-ফিতরে বিভিন্ন চ্যানেল জুড়ে থাকছে তার নির্মিত ও অভিনিত তিনটি নাটক।
নির্মাতা ইভান মল্লিক জানান, ঈদের দিন রাত আটটায় হাস্যরসে ভরা ‘গিট্টু সেলিম’ নাটকটি প্রচার হবে। নাটকটিতে তমাল মাবুব, মার্জিয়া মিমি, এম এ মজিদ, ফরহাদ খান, মোনা, রাহুল, নুপুর, প্রিয়াঙ্কাসহ আরো অনেককে বিভিন্ন চরিত্রে দেখা যাবে। ঈদের পঞ্চম দিন তার নির্মিত ‘ভক্ত বিরক্ত’ নাটকটি প্রচারিত হবে। এতে অভিনয় করেছেন জয়রাজ, তমাল মাহবুব, মার্জিয়া মিমি, রাজু আহমেদ, তানিয়া মিঠু, সোহাগ রহমত, কনক ও শিলা। দুটো নাটকই দেখা যাবে ‘চ্যানেল এস’ এর পর্দায়। এছাড়াও এবারের ঈদে থাকছে তার নির্মিত আরো এটি নাটক ‘হৃদয়ে গন্ডগোল’।
ইভান মল্লিক জানান, ভিন্ন সাদের গল্প ও কাহিনী নিয়ে নির্মিত নাটকগুলো শুধুমাত্র দর্শকদের আনন্দ দেবার উদ্দেশ্যেই। আশা করছি দর্শক বেশ মজা করেই উপভোগ করবে।
এরই মধ্যে তরুণ এই নির্মাতার অভিনীত ও নির্মিত ‘মাত্র ৩৭ টাকা, কয়েন, কলোনি আইডল, বাংলাওয়াশ, প্রেমিক ক্লাব, লজিক মাষ্টার, মিথ্যা বলা মহাপাপ নাটকসহ বেশ কয়েকটি টেলিফ্লিম ও ডকুমেন্টরী নির্মান করে প্রশংসা কুড়িয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.