Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরের গঙ্গাচড়া তিস্তা নদীতে পোনা মাছ অবমুক্ত করলেন এস পি

কামরুজ্জামান লিটন,গঙ্গাচড়া প্রতিনিধি, রংপুর: 
রংপুরের গঙ্গাচড়ায় বৃহস্পতিবার তিস্তা নদীতে পোনা মাছ অবমুক্তকরেন জেলা পুলিশ সুপার আব্দুর রাজ্জাক। তিনি এসময় বলেন, মাদকের সাথে জড়িত প্রমানিত হলে পুলিশ সদস্যকেও ছাড় দেয়া হবে না। মাদকের হাত থেকে দেশকে বাঁচাতে সকলকেই এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন আরো বলেন, আমি শুনেছি এই রুট দিয়ে বেশি মাদক পাচার হয়, এ জন্য এ অঞ্চলের মানুষকে সহযোগিতা করতে হবে। পুলিশে সংবাদ দিতে হবে। যদি পুলিশ ব্যবস্থা গ্রহন না করে তা হলে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেয়া হবে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, আব্দুল্লাহ আল ফারুক, সহকারী পুলিশ সুপার আবুবক্কর সিদ্দিক, হুমায়ন কবীর, অফিসার ইনজার্জ এম এ মান্নান, মৎস্য কর্মকর্তা রেজাউল কবীর, ইউপি চেয়ারম্যান ফায়সাল হাসান, ঘাট ইজারাদার দুলাল মিয়া, মমিনুর রহমান রব্বানী প্রমূখ উপস্থিত ছিলেন । জেলা পুলিশের আয়োজনে ও গঙ্গাচড়া মডেল থানার সহযোগীতায় মহিপুর খেয়া পারাপার লট ঘাটে পোনা মাছ অবমুক্তের সময় পুলিশ সুপার আরও বলেন, আমরা মাছে ভাতে বাঙ্গালী, এ ঐতিহ্য ধরে রাখার দায়িত্বও আমাদের, তাই নিজের থেকে উদ্বুদ্ধ হয়ে মাছ চাষে আগ্রহী হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

Leave A Reply

Your email address will not be published.