Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরে হেযবুত তওহীদের জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

IMG_0661মোসলেম উদ্দিন,পীরগাছা প্রতিনিধিঃ রংপুরের পীরগাছায় জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী র‌্যালি ও আলোচনা সভা করেছে রংপুর জেলা হেযবুত তওহীদ। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা আ’লীগ, মুক্তিযোদ্ধা, যুবলীগ ও ছাত্রলীগকে সাথে নিয়ে র‌্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বটতলায় এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে। হেযবুত তওহীদের রংপুর জেলা আমির মো. আব্দুল কুদ্দুস শামীমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হেযবুত তওহীদের জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী কাজের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ওয়াজেদ আলী মিয়া।

অনুষ্ঠানের মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের বিভাগীয় আমির মো. আশেক মাহমুদ। তিনি তার বক্তব্যে বলেন, ”আজকে যারা ইসলামের নাম ব্যবহার করে সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকান্ড করছেন তাদের ইসলাম আর আল্লাহ্ ও তার রাসুল (স:) এর ইসলাম এক নয়। এ মহাসত্যটি আজকে জাতির সামনে পরিষ্কারভাবে উপস্থাপন করতে হবে। জঙ্গিবাদ নির্মূলে প্রত্যেককে নিজ-নিজ অবস্থান থেকে সচেতন হয়ে কাজ করতে হবে। প্রতিটি মানুষের মাঝে ধর্মের প্রকৃত শিক্ষা ছড়িয়ে দিতে হবে।” এসময় তিনি ১৬ কোটি বাঙ্গালিকে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরদ্ধে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গি মুক্ত সোনার বাংলা গড়ে তোলারও আহ্বান জানান।Stage  1
হেযবুত তওহীদ সদস্য মো. আবুল কালাম আজাদ রুবেলের সঞ্চালনায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, উপজেলা যুবলীগের আহব্বায়ক আরিফুল হক লিটন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এআরএ. মারিফুল হক রানা, দৈনিক বজ্রশক্তির রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান মো. আমিরুল ইসলামপ্রমুখ।
এছাড়া উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সাধারন সম্পাদক সাফেত জামিল, সাংগাঠনিক সম্পাদক মো. ওয়াসিম, ছাত্রলীগের পীরগাছা সরকারি কলেজ শাখার সাংগাঠনিক সম্পাদক মো. খান, হেযবুত তওহীদের পীরগাছা শাখা আমির মো. মোসলেম উদ্দিন, হেযবুত তওহীদ সদস্য মো. আলমসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মীগণ।

Leave A Reply

Your email address will not be published.