Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরের পীরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

পীরগঞ্জ সংবাদদাতা, রংপুর : রংপুরের পীরগঞ্জের জমি নিয়ে বিরোধের জের ধরে রঞ্জু নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ জানায়, শনিবার বিকেলে বিরোধপূর্ণ জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষ করা নিয়ে উপজেলার জুনিদের পাড়া এলাকায় সংঘর্ষ হয় স্থানীয় রোকছেদ মিয়ার ছেলে রনজুর সঙ্গে তার চাচাতো ভাইদের। এতে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহন হন রঞ্জু। মুমুর্ষু অবস্থায় তাকে রংপুরে মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ওই গ্রামে টান টান উত্তেজনা বিরাজ করছে।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোকছেদ আলী জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Leave A Reply

Your email address will not be published.