Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে বোন হত্যার ঘটনায় ভাইসহ ৫ জনের মৃত্যুদন্ড

rangpurরংপুর প্রতিনিধি: বড় বোনকে জবাই করে হত্যার দায়ে ছোটভাইসহ ৫ জনের মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আবু জাফর মো. কামরু রংপুরে কামরুজ্জামান এ আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন- ভাই আব্দুল মজিদ, একই গ্রামের মমিনুল ইসলাম, আরিফুল ইসলাম, এমদাদুল হক ও আনোয়ারুল ইসলাম।
জানা যায়, রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর গ্রামের মৃত্যু আবুল হোসেনের মেয়ে প্রতিবন্ধী আনজিরা খাতুন(৩০) ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে বেঁচে নিয়ে ছোট ভাই আব্দুল মজিদের বাড়িতে তার সঙ্গে বসবাস করতেন। পারিবারিক কলহের জের ধরে ২০০৬ সালের ৯ মার্চ রাতে আনজিরাকে জবাই করে হত্যা অভিযুক্তরা। এ ঘটনায় নিহত আনজিরার বড় ভাই আব্দুল বাকী (৫৫) বাদী হয়ে ছোট ভাইসহ ৫ জনকে অভিযুক্ত করে হত্যা মামলা করেন। রায় ঘোষণার সময় অভিযুক্তরা ৫ জনই আদালতে উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.