Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরের মিঠাপুকুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মিঠাপুকুর সংবাদদাতা, রংপুর : রংপুরের মিঠাপুকুরে রাজঘাট নামক স্থানে এক অজ্ঞাত ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার ঈদগাহ্ মাঠ সংলগ্ন রাজঘাট নামক স্থানে আখিরা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, সকালে আখিরা নদীতে একটি লাশ ভেসে আসতে দেখে পুলিশে খবর দেয়। এর কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানন, লাশটির মুখে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ঐ ব্যক্তিকে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয়েছে। এ বিষয়ে মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.