Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরের মিঠাপুকুরে হেযবুত তওহীদের জঙ্গিবাদ বিরোধী সমাবেশ

মিঠাপুকুর প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে হেযবুত তওহীদের উদ্যোগে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সম্প্রদায়িকতা বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধায় উপজেলার ৫নং বালারহাট ইউনিয়নের বালারহাট উচ্চ বিদ্যালয় মাঠে এলাকার সর্বস্থরের হাজারো জনতার স্বতস্ফুর্ত অংশগ্রহনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ৫নং বালারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কুদ্দুস মিয়া।
আলোচনা সভায় হেযবুত তওহীদের চলমান কার্যক্রম তুলে ধরে এবং জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতাসহ সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবানে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের রংপুর জেলা শাখার সভাপতি মো. আব্দুল কুদ্দুস শামীম।
হেযবুত তওহীদ মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত সভায় আরো উপস্থিত ছিলেন, দৈনিক বজ্রশক্তির রংপুর বিভাগীয় ব্যুরো চীফ মো. আমিরুল ইসলাম, হেযবুত তওহীদেও মিঠাপুকুর উপজেলা শাখার সাধারন সম্পাদক খন্দকার রাসেল আহম্মেদ, বালারহাটের পল্লী প্রাণী চিকিৎসক মো. জিয়াউর রহমান জিয়া, হেযবুত তওহীদ সদস্য মো. মনিরুজ্জামান বাবু, হেযবুত তওহীদের বালারহাটের সভাপতি আব্দুল গফুরসহ আরো অনেকে।
অনুষ্ঠানের শুরতে হেযবুত তওহীদের এমামের একটি ভিডিও বক্তব্য প্রজেক্টরের মাম্যমে প্রদর্শণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.