Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরের হারাগাছে ভূমি সেবা সপ্তাহ ২০১৬ইং পালিত

1সুমন,হারাগাছ,রংপুর: দেশের অন্যস্থানের ন্যায় হারাগাছ পৌর ভূমি অফিসের আয়োজনে মঙ্গবার সকালে হারাগাছ আমবাগানস্থ ভূমি অফিস থেকে এক বণার্ঢ র‌্যালি বের করা হয়। আমাদের সেবা নিন নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন। এই প্রতিপাদ্য বিষয় নিয়ে র‌্যালিটি হারাগাছের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরভূমি অফিসে র‌্যালিটি শেষ হয়। র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন। সৈয়দ ফরহাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার কাউনিয়া রংপুর, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জগৎ চন্দ্র বর্মণ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, উপস্থিত ছিলেন আবুল হাসান, সাবেক চেয়ারম্যান, নজরুল ইসলাম,টিপু সুলতান, এক.কে.এম খয়রাত জামান, খায়রুল আনাম কানুনগো,সাবিনা ইয়াসমিন সার্ভেয়ার, আবু তালেব নাজির, মোছা: রোকছানা বেগম, মৌলানা আব্দুল গণি, আলহাজ্ব জমসেদ আলী, সহ ভূমি অফিসের সকল কর্মচারী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আলোচনায় সভায় বক্তারা বলেন, আমরা সেবা দিতে চাই, আপনাদের সেবার ব্যাপারে জানতে হবে জমি সংক্রান্ত জটিলতা হলে ভূমি অফিসে আসতে হবে। অবৈধ দখল দার কে প্রতিহিত করে সরকারের সম্পত্তি রক্ষা করতে হবে। এছাড়াও নিজ নিজ জমি রক্ষার্থে কর পরিশোধ করার আহবান জানান।

Leave A Reply

Your email address will not be published.