Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরের হারাগাছ কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ফটকের ভিত্তি প্রস্তুর স্থাপন

Haragach Rangpur Newsরংপুর প্রতিনিধি:  হারাগাছ কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ফটকের ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয়েছে। সোমবার বিকেলে ভিত্তি প্রস্ত্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাঙ্কের পরিচালক আলহাজ্ব সিরাজুল ইসলাম ভরসা। ভিত্তি প্রস্তুর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হারাগাছ ঈদগাহ মাঠের সাবেক সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ্, হারাগাছ পৌরসভার সাবেক মেয়র ও ঈদগাহ মাঠ কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সাইফুল উদ্দিন ভরসা, হাসরাত মো. সারফরাজ ইসলাম সিয়াম, হাসিন মো. আবরাব ইসলাম লাবিব, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাসান, শ্রমিক নেতা আমিন বিএসসি, কবি কালি কলম সম্পাদক এম.এ শোয়েব দুলাল, আলহাজ্ব মোনায়েম, মাসুদার রহমান, আলহাজ্ব শফিকুল ইসলাম জিহাদী, জাহাঙ্গীর আলম, আব্দুল হাকিম, হারাগাছ পৌরসভার সাবেক কাউন্সিলর হবিবর রহমান, রানা চৌধুরী, রেজাউল করিম রেজা, দোয়া পরিচালনা করেন ধুমেরপাড় সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ ও ঈদগাহ কমিটির ঈমাম আলহাজ্ব মাওলানা আব্দুল মান্নান। ফটকের ডিজাইন করেছেন এক্সিস আর্কিটেক্স এন্ড ইঞ্জিনিয়ারর্স রংপুর। উল্লেখ্য, যমুনা ব্যাংক এর পরিচালক সিরাজুল ইসলাম ভরসা নিজ অর্থায়নে ফটকটির নির্মাণের ব্যয়ভার বহন করছেন।

Leave A Reply

Your email address will not be published.