Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মিঠাপুকুরের ৭ ইউপিতেই আ.লীগ প্রার্থী বিজয়ী

ইউপি নির্বাচন

রংপুর প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুর উপজেলার সাতটি ইউনিয়নেই আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা জয়লাভ করেছেন। শনিবার রাতে প্রধান নির্বাচন সমন্বয়কারী ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম উপজেলা পরিষদ মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী বিজয়ী চেয়ারম্যানরা হলেন পায়রাবন্দে ফয়জার রহমান খান, কাফ্রিখালে আশরাফুল ইসলাম, লতিফপুরে ইদ্রিস আলী মন্ডল, দুর্গাপুরে সাইদুর রহমান তালুকদার, বড় হযরতপুরে রুস্তম আলী, মির্জাপুরে আব্দুর রউফ মাষ্টার ও ইমাদপুরে আফসার আলী। উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে মিঠাপুকুর উপজেলার ১৭টি ইউনিয়নের মধ্যে ৭টিতে নির্বাচন অনুষ্ঠিত হল।

Leave A Reply

Your email address will not be published.