Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরে এক কোটি টাকার বিড়ির নকল ব্যান্ডরোল আটক

Kaunia, Rangpur - কাউনিয়া, রংপুররংপুর সংবাদদাতা: রংপুরের জেলা প্রশাসন ও র‌্যাব-১৩ এবং পুলিশের এর যৌথ অভিযানে হারাগাছ বানু পাড়া থেকে আজিজ বিড়ি ও আকিজ বিড়ির প্রায় ১ কোটি টাকার নকল ব্যান্ডরোল আটক করেছে।
জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট লিটন সরকারের নেতৃত্বে ও র‌্যাব-১৩ ও পুলিশের যৌথ অভিযানে বুধবার বিকেলে হারাগাছ বানু পাড়া থেকে আজিজ বিড়ি ও আকিজ বিড়ির প্রায় ১ কোটি টাকার নকল ব্যান্ডরোল সহ ফজলুল হক নামে ১ জনকে আটক করেছে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ (৫০) ধারায় ১ লক্ষ টাকা জরিমানা দিয়ে ছাড়া পায়। জরিমানা পরিশোধকৃত নকল ব্যান্ডরোল সরবরাহকারী ফজলুল হক কাউনিয়া থানার বানুপাড়া গ্রামের মৃত নছর উদ্দিনের পুত্র।
অভিযানে সহযোগিতা করেন ভরসা গ্রুপের ব্যবস্থাপনা লিগ্যাল এফেয়ার রফিকুল ইসলাম, রংপুর এরিয়ার আরএসএম রোবেল ইসলাম ও এমআই শামীম। অভিযানে র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক আলী রেজা রাব্বি সহ পুলিশের সদস্যরা অংশ নেয়।
ম্যাজিস্ট্রেড লিটন সরকার জানান, এতে সরকার প্রায় কোটি টাকা রাজস্ব বঞ্চিত হতো। আটককৃত বিড়ির নকল ব্যান্ডরোল ও বিড়ির মসল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে আগুনে ধ্বংস করা হয়।

Leave A Reply

Your email address will not be published.