Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে পুলিশ-জুয়াড়ি সংঘর্ষে নিহত ১

রংপুররংপুর প্রতিনিধি: জুয়ার আসরে অভিযান চালানো সময় পুলিশ-জুয়াড়ি সংঘর্ষে এক জুয়াড়ি নিহত হয়েছেন। নিহতের নাম রাজু মিয়া (৫৫)। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টা দিকে রংপুর মহানগরী তাজহাট (আশরতপুর) এরশাদনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু নগরীর ৩২নং মীরগঞ্জ দোলাপাড়া এলাকার মৃত ইয়ার উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, প্রতিদিন ওই এলাকায় জুয়ার আসর বসানো হতো। সেই আসরে জুয়াড়িদের সুদের উপর টাকা ধার দেয়া এবং জুয়াড়িদের বিভিন্ন জিনিসপত্র বন্ধক নিতেন রাজু। প্রতিদিনের ন্যায় শনিবার ওই এলাকায় জুয়ার আসর চলছিলো-এমন সংবাদ পেয়ে মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির একদল পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় জুয়াড়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। পরে পুলিশ লাঠিচার্জ করলে রাজু মিয়ার মৃত্যু হয়।
এব্যাপারে রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ৩২নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম বলেন, রাজুর মারা যাবার বিষয়টি শুনেছি। তবে কিভাবে মারা গেছেন তা জানি না।
অন্যদিকে রংপুর কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম জানান, রাজু মারা যাওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে নিহত রাজু মিয়া জুয়াড়ী হিসেবে পরিচিত এবং ওই এলাকায় জুয়ার আসর বসানোর অন্যতম মদতদাতা বলে জানান স্থানীয় এলাকাবাসী।

Leave A Reply

Your email address will not be published.