Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরে পুলিশ সোর্সের লাশ উদ্ধার

লাশ-উদ্ধাররংপুর প্রতিনিধি: রংপুর নগরের হাজিরহাট এলাকায় গাছের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় শাহীন মিয়া (২৮) নামের এক পুলিশ সোর্সের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ছয়টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। শাহীন হাজিরহাট এলাকার রণচণ্ডী শেখপাড়া গ্রামের মোজাফফরের ছেলে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম বলেন, শাহীন পুলিশের এক কর্মকর্তার বাসায় থাকতেন। মৃত্যুর আগে ওই কর্মকর্তার মোবাইল ফোনে শাহীন ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লিখে বার্তা পাঠান।
ওসি বলেন, শাহীনের আত্মহত্যার বিষয়টি এখনও সুস্পষ্ট নয়। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.