রংপুরে ভুয়া এসপি আটক
মহানগর প্রতিনিধি: রংপুর মহানগরীর শাপলা চত্বর এলাকা থেকে আবু হাসনাত মো. মাসুদ নামে এক ভুয়া এসপিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-১৩) এর সদস্যরা। এ সময় তার কাছে থেকে ভুয়া নিয়োগপত্র ও নগদ ৯৮ হাজার টাকা উদ্ধার করা হয়।রংপুর র্যাব-১৩ এর উপ-অধিনায়ক আবু ফারহানি করিম বিকালে সংবাদ সম্মেলনে জানায়, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে নগরীর শাপলা চত্বরে ফেনীর পরশুরাম উপজেলার মাহামুদপুর গ্রামের মাইন উদ্দিন এবং নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার আব্দুল আলিমকে পুলিশের এসআই পদে নিয়োগ দেয়ার নামে সাত লাখ টাকার চুক্তি করে আবু হাসনাত মো. মাসুদ।
নিয়োগপত্র নেয়া ও চুক্তির টাকা দেয়ার জন্য তারা নগরীর শাপলা চত্বরে অবস্থান করে। এক পর্যায়ে টাকা নিয়ে কথা কাটাকাটি হলে সেখানে র্যাব সদস্যরা গিয়ে তাদের আটক করে।
গ্রেপ্তার ভুয়া এসপি মাসুদের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম থানার সাতকানিয়া গ্রামে।

Comments are closed.