Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে মলম পার্টির সদস্য আটক

রংপুর প্রতিনিধি: রংপুরে এক মলম পার্টির সদস্যকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। রবিবার রাতে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার একটি প্রেট্রোল পাম্প এর সামন থেকে বাসের সুপারভাইজারের সহায়তায় তাকে আটক করা হয়। আটক আমিনুল ইসলাম (২৮) শহরের খলিফাপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
কোতয়ালী থানা পুলিশের মিডিয়া উইং কর্মকর্তা এসআই মজনু মিয়া জানান, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট এ অধ্যায়নরত জাহিদ হাসান নামে এক শিক্ষার্থী রবিবার বরিশাল থেকে বাসযোগে নিজ জেলা লালমনিরহাটের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমথ্যে বাসটি বগুড়ায় পৌছোলে প্রতারক আমিনুল যাত্রীবেশে বাসটিতে ওঠেন এবং জাহিদকে কৌশলে চিপস ও জুস খাওয়ান। এক পর্যায়ে জাহিদ অজ্ঞান হয়ে পড়লে প্রতারক আমিনুল তার নিজের ফাকা ব্যাগটি পাশে রেখে জাহিদের ব্যাগটি নিয়ে সটকে পড়ার চেষ্টা চালান। ইতোমধ্যে বাসটি রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে পৌছোলে বিষয়টি টের পেয়ে ওই বাসের সুপারভাইজার পুলিশে খবর দেন। খবর পেয়ে কোতয়ালী থানার এসআই প্রলয় চন্দ্র সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌছে প্রতারক আমিনুলকে আটক করেন এবং গুরতর অসুস্থ্য অবস্থায় আমিনুলকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, আমিনুলকে সোমবার জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.