Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে শক্তিশালী ভুমিকম্প-হেলে পড়েছে বিদ্যুত উৎপাদন কেন্দ্রের ষ্টাফ কোয়াটারের চার তলা ভবন

রংপুর প্রতিনিধি:

শনিবার দুপুর ১২ টা ১৩ মিনিটে রংপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে রংপুর নগরীতে চরম আতংকের সৃষ্টি হয়। বিশেষ করে নগরীর বড় বড় শপিং মল শিক্ষা প্রতিষ্ঠান এবং বাড়ি ঘর থেকে সকলেই বেরিয়ে এসে খোলা জায়গায় অবস্থান নেয়। দুই মিনিট পর আবারো এক দফা ভুমি কম্প আঘাত হানে। রংপুর আবহাওয়া অফিস জানান ভুমি কম্পের মাত্রা ছিলো রিক্টার স্কেলে ৭।

এদিকে ভুমিকম্পের ফলে আতংক সৃষ্টি হওয়ায় রংপুর মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছুটি দিয়ে দেয় কতৃপক্ষ। ভুমিকম্পে নগরীর আর কে রোড এলাকায় ২০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন কেন্দ্রের ষ্টাফ কোয়াটারের একটি চার তলা ভবন হেলে পড়েছে। আতংকে সেখানে বসবাসরত কর্মচারীদের পরিবার ওই ভবন ছেড়ে দিয়ে অনত্র চলে যাচ্ছে। তবে হতাহত কোন খবর পাওয়া যায়নি।

 

 

Leave A Reply

Your email address will not be published.