Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

রংপুর প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলার বিজলীর ঘণ্টি এলাকায় অ্যাম্বুলেন্স ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রাজিয়া সুলতানা (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আর পাঁচ পরিক্ষার্থী।

দুর্ঘটনার পর থেকে রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের কাউনিয়া থেকে মীরবাগ বাসস্ট্যান্ড পর্যন্ত তিন কিলোমিটার এলাকা অবরোধ করে রাখে শিক্ষার্থী ও এলাকাবাসী। রোববার  সকাল ৯টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

মীরবাগ কলেজের শিক্ষক আব্দুর রউফ সরকার জানান,  রাজিয়া সুলতানাসহ মীরবাগ কলেজের আরও কয়েকজন এইচএসসি পরীক্ষার্থী কলেজ থেকে অটোরিকশাযোগে তাদের পরীক্ষার কেন্দ্র ‍হারাগাছ কলেজে যাচ্ছিলেন। অটোরিকশাটি বিজলীর ঘণ্টি এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাজিয়া সুলতানার মৃত্যু হয়।

এ সময় আরও পাঁচ পরীক্ষার্থী আহত হন। তাদের উদ্ধার করে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাসলিমা বেগম জানান, এদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক।

 

Leave A Reply

Your email address will not be published.