Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুর কাউনিয়ায় ইসলামিক ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

নিতাই রায়,কাউনিয়া(রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বিভিন্ন স্কুলের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন।
গত বুধবার ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত তকিপল বাজার রেলগেট জামে মসজিদ, উপজেলা পরিষদ জামে মসজিদ, পশ্চিম নিজপাড়া জামে মসজিদ ও হলদিবাড়ি জামে মসজিদসহ ১৬ টি মসজিদের ১৬টি কেন্দ্রের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার জনাব মোঃ শফিকুল ইসলাম, সাংবাদিক নিতাই চন্দ্র রায়, মডেল কেয়ারটেকার জনাব শহিদুল ইসলাম, ব্যবসায়ি মোঃ আনোয়ার হোসেন, শিক্ষক হাঃ আঃ রহিম, আবু বক্কর সিদ্দিক ও ডাঃ ক্বারী মজিবর রহমান প্রমুখ

Leave A Reply

Your email address will not be published.