Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুর পীরগাছায় নাতনীকে ধর্ষনে বাধা দেওয়ায় দাদীকে এসিড নিক্ষেপ

Pirgasa  Photosরংপুর প্রতিনিধি: রংপুরের পীরগাছা উপজেলায় নাতনীকে ধর্ষনের চেষ্টা করলে দাদী বাধা দেওয়ায় দাদীকে এসিড নিক্ষেপ করেছে স্থানীয় কয়েকজন লম্পট। গত বুধবার রাতে পীরগাছা উপজেলার কৈকুরী ইউনিয়নের নজরমাহমুদ গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, নজরমাহমুদ গ্রামের মিলনের মেয়ে চৌধুরানী বালিকা বিদ্যালয়ের ৭ম শেণীর ছাত্রী মীম আক্তার(১৩)কে একই গ্রামের আমীর হোসেনের ছেলে এনামুল হক(৪০), রাজা মিয়ার ছেলে পলাশ(২২), মৃত আ: সামাদের ছেলে শাহজান মিয়া (৫০), জহির প্রধানের ছেলে তৈয়বুর রহমান (৫২) ও আহাম্মদ আলীর ছেলে জয়নাল (৪৫) মীমকে দীর্ঘদিন ধরে রাস্তাঘাটে উত্যক্ত করে এবং তাদের লালসা চরিতার্থ করার জন্য বিভিন্ন কৌশল করতে থাকে। এক পর্যায়ে কৌশলে ব্যর্থ হয়ে গত বুধবার সন্ধায় তাদের বাড়িতে ঢুকে মীমকে মুখ চেপে ধরে ধর্ষনের চেষ্টা করে। এ সময় তার দাদী টের পেয়ে চিৎকার দিলে তারা তাদের কাছে থাকা এসিড দাদী রোকছানার(৫০) মুখে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এঘটনার পর রোকসানার আত্ম চিৎকারে গ্রামবাসী ছুটে এসে এসিড দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে পীরগাছা স্বাস্থকমপ্লেক্সে ভর্তি করায় এবং পরে আশংকা অবস্থা দেখে চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ব্যাপারে রোকছানার ছেলে ও মীমের বাবা মিলন মিয়া বাদী হয়ে পীরগাছা থানায় একটি মামলা দায়ের করেন। পীরগাছা থানার (ওসি) আমিনুল ইসলাম জানান, মামলা টি তদন্ত চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয় নি।

 

Leave A Reply

Your email address will not be published.