Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুর বিভাগের শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকিরুল হাসান


কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুর বিভাগের শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন কাউনিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাকিরুল হাসান। গত ১৪ আগষ্ট রংপুর বিভাগের প্রাথমিক শিক্ষা নির্বাচন কমিটি তাঁকে রংপুর বিভাগের শ্রেষ্ঠ হিসেবে ঘোষনা দেন। সূত্র জানায়, জাকিরুল হাসান ইতোঃপূর্বে নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর ও রংপুর জেলায় শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হন। তার গ্রামের বাড়ী লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার পাটিয়াপাড়া গ্রামের শিক্ষক দম্পতি মৃত আঃ সামাদ ও জোসনা হেনা বেগমের প্রথম সন্তান।

Leave A Reply

Your email address will not be published.