রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আমিরুল ইসলাম,রংপুর: বাংলাদেশ আওয়ামী স্বোচ্ছাসেবক লীগের আগামী ২৭শে জুলাই ২৩তম পতিষ্ঠা বার্ষিকী সফল করতে প্রস্তুতি সভা করেছে রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ।
শুক্রবার সন্ধায় দলীয় কার্যালয়ে মহানগরের সকল নেতা কর্মীদের নিয়ে স্বেচ্ছাসেবক লীগ মহানগর শাখার সভাপতি মো. আতাউর জামান বাবুর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সম্মেলনকে সফল করতে উপস্থিত সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধভাবে ভুমিকা রাখার আহবানে বক্তব্য রাখেন মহনগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রমজান আলী তুহীন।
এসয় সম্মেলনকে সফল করতে আরো বক্তব্য রাখেন মহানগর যুগ্ম সম্পাদক শামসাদ হোসেন মার্শাল, সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার মির্জা, সাইফুল ইসলাম সুইট, হুমায়ন কবির তুহীন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসরুফ আহম্মেদ শিমুল, আব্দুর রশিদ জীবন,তারিকুল ইসলাম রনি, ইফতেখারুল ইসলাম শুভ।
আয়োজিত সভায় আরো উপস্থিত ছিলেন ৭১ টিভির রংপুর বিভাগীয় ব্যুরো চীফ শাহ বায়েজীদ আহম্মেদ, রংপুর মহিলা চেম্বার এন্ড কমার্সের প্রেসিডেন্ট আনোয়ারা ফেরদৌস পলিসহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মী বৃন্দ।