Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরে মাদক বিক্রির প্রস্তুতিকালে আটক ২

Rangpur Tajhat Newsরংপুর প্রতিনিধি: রংপুর সিটি কর্পোরেশনের তাজহাট ঢাকাইয়া পাড়ায় ২৮ বোতল দেশীয়মদসহ দুই জনকে আটক করেছে ২৮ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং । রবিবার সন্ধায় মাদক বিক্রির জন্য প্রস্তুতিকালে কমিউনিটি পুলিশিং এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. ফয়জার রহমান ও সাধারন সম্পাদক একরামুল হোসেন এলাকাবাসীকে সাথে নিয়ে তাদেরকে আটক করেন। আটককৃতরা হলেন ঢাকাইয়াপাড়ার সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী জুলহাস হোসেনের ছেলে জাহিদুল ইসলাম(৪০) ও নগরীর উত্তম বাণিকপাড়ার আবুল হোসেনের ছেলে মিন্টু মিয়া(৩৫)। পরে পুলিশিংক কমিউনিটি ও ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইদ্রীস আলীর উপস্থিতিতে তাদেরকে পুলিশের নিকট সোপর্দ করেন।
মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফাজ উদ্দিন আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন।
পুলিশিং কমিউনিটির সাধারন সম্পাদক একরামুল হোসেন জানান, দীর্ঘদিন যাবৎ ঢাকাইয়া পাড়ায় জাহিদুল গোপনে মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। আমরা মাদকমুক্ত ২৮ নং ওয়ার্ড গড়ার লক্ষ্যে মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে সর্বদা কঠিন পদক্ষেপ নিয়েছি । আর কোন মাদক ব্যবসায়ীকে এলাকায় মাদকব্যবসা করতে দেয়া হবে না। এব্যাপারে তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

Leave A Reply

Your email address will not be published.