Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুর মেডিকেলে করোনা সনাক্তকরণ কার্যক্রম শুরু

হাসান আল সাকিব,রংপুর:
ঢাকার বাইরেও বেশ কয়েকটি স্থানে করোনাভাইরাস পরীক্ষার সুযোগ উন্মুক্ত করে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে রংপুর মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবকেও প্রস্তুতি করা হয়েছে।অাজ বৃহ:পতিবার থেকে রংপুর মেডিকেল কলেজে শুরু হলো করোনা সনাক্তকরণ কার্যক্রম। আজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে রংপুর মেডিকেল কলেজের মাইক্রো বায়োলজি বিভাগে এই কার্যক্রম শুরু হয়।

এর অাগে গত সপ্তাহে অাইইডিসিঅার থেকে অাসা করোনা সনাক্তকরণ মেশিন পিসিঅার স্থাপনের কাজ শেষ হয়। রমেক এর মাইক্রো বায়োলজি বিভাগের প্রধান  ডা.মোস্তাকিমুর রহমানজানান, নতুনভাবে স্থাপিত প্রতি ৫ ঘন্টায় ৯৪ জনের দেহ থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করে তার ফলাফল দেয়া সম্ভব হবে। 

রংপুর বিভাগের স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. আমিন আহমেদ খান জানান, রংপুর বিভাগের আটটি জেলার নাগরিকদের মধ্যে সন্দেহভাজনদের নমুনা এই ল্যাবে পরীক্ষা করানো যাবে।এ জন্য রমেক হাসপাতালের করোনা ইউনিটের হটলাইন নম্বরে (০১৭১২-১৭৭২৪৪) যোগাযোগ করতে বলা হয়েছে।

এ ছাড়াও করোনাভাইরাস রোগে সেবা পেতে রংপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের নম্বর (ফোন- ০৫২১ ৬২১৫০ অথবা ০১৭১৮-৫৬২১৭২), রংপুর মেট্রোপলিটন পুলিশ কন্ট্রোল রুম (ফোন- ০৫২১ ৫৭০০৬৬ অথবা ০১৭৬৯-৬৯৫৪০০) এবং আইইডিসিআর এর হট লাইনে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.