Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুর রাইডার্সের অধিনায়ক নাইম ইসলাম

n-islamবাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরে প্লেয়ার ড্রাফটের দিন থেকেই শোনা যাচ্ছিল রংপুর রাইডার্সের অধিনায়ক হতে যাচ্ছেন পাকিস্তানের সিনিয়র অলরাউন্ডার বুমবুম আফ্রিদি। কিন্তু না, আফ্রিদি নন। রংপুর রাইডার্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন টাইগার অলরাউন্ডার নাঈম ইসলাম। রংপুর রাইডার্সের মিডিয়া ম্যানেজার এম এ বাকি বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃষ্টির কারণে উদ্বোধনী দিনে রংপুর রাইডার্স ও আসরের আরেক নতুন দল খুলনা টাইটানসের মধ্যকার ম্যাচটি বল মাঠে গড়ানোর আগেই বাতিল ঘোষণা করা হয়।

রংপুর রাইডার্সের দেশী খেলোয়াড়দের তালিকায় আছেন: সৌম্য সরকার, আরাফাত সানি, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, সোহাগ গাজী, জিয়াউর রহমান, নাঈম ইসলাম, ইলিয়াস সানি, পিনাক ঘোষ, মুক্তার আলী, মেহরাব হোসেন জোসি ও শাহবাজ চৌহান।

বিদেশীদের তালিকায় আছেন: শহিদ আফ্রিদি, শারজিল খান, বাবর আজম, মোহাম্মদ শাহজাদ, দাসুন শানাকা, গিডরন পোপ, রিচার্ড গ্লিসন, নাসির জামশেদ, সচিত্রা সেনানায়েকে ও জিহান রুপাসিংহে।বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.