Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুর রিপোর্টার্স ক্লাবে চারন সাংবাদিক মোনাজাত উদ্দিনের ২২তম মৃত্যু বার্ষিকী পালিত

আমিরুল ইসলাম রংপুর: রিপোর্টার্স ক্লাব রংপুরের আয়োজনে রংপুরের কৃতি সন্তান চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের ২২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি হালিম আনছারীর সভাপতিত্বে ও ক্লাবে সাধারণ সম্পাদক শাহ বায়েজিদ আহম্মেদের সঞ্চালনায় শুক্রবার সন্ধায় এ উপলক্ষ্যে আলোচনা সভায় স্মৃতিচারণে বক্তব্য রাখেন বার্ডেম হাসপাতালের বিভাগীয় প্রধান সাংবাদিক ডাঃ সাকলাইন রাসেল, রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন, কোষাধ্যক্ষ ফরহাদুজ্জামান ফারুক, প্রচার সম্পাদক বাদশাহ ওসমানী, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আফজাল, কার্যকরী সদস্য আমিরুল ইসলাম, আফরোজা বেগম, সদস্য নুর হাসান চান, নিউজ ২৪ চ্যানেলের রংপুর প্রতিনিধি জিএম জয়, প্রমুখ।
খবর করতে গিয়ে ১৯৯৫ সালের ২৯ ডিসেম্বর নিজেই শেষ খবর হয়ে ফিরে এসেছিলেন চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিন।
ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিতে আলোচনা শেষে চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

Leave A Reply

Your email address will not be published.