Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরের সদ্যপুষ্করিনী ইউনিয়নকে জঙ্গিমুক্ত গড়ার শপথ

sakib photoহাসান আল সাকিব, রংপুর: জঙ্গিমুক্ত ইউনিয়ন গড়ার শপথ নিয়েছে রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করিনী ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, শিক্ষক, ছাত্র-ছাত্রী, মসজিদের ঈমামসহ সকল শ্রেণির পেশাজীবি মানুষ। ইউনিয়নে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির উদ্যোগে ও উপজেলা পরিষদের সহযোগিতায় বুধবার জঙ্গিবাদ ও মৌলবাদ প্রতিরোধ বিষয়ক সমাবেশে বক্তারা এ ঘোষনা দেন। বক্তারা আরও বলেন, সকলকে চোখ কান খোলা রাখতে হবে, কে কি কোথায় করে সেই বিষয়ে নজর রাখতে হবে, বাচ্চাদের দিকে মনোযোগী হতে হবে। এলাকায় ধর্মের যাতে অপব্যাখ্যা দিয়ে কেউ যাতে জঙ্গি কার্যক্রম চালাতে না পারে সেদিকে খেয়াল রাখার তাগিদ দেন বক্তারা।
ইউপি চেয়ারম্যান সোহেল রানা’র সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিম জামান ববি। এছাড়া উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর কোতয়ালী থানার এস.আই হিল্লাল, ইউনিয়ন আ.লীগের সভাপতি মোকছেদুল রহমান দুলু, ইউপিসদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ।

Leave A Reply

Your email address will not be published.