Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধিতে আওয়ামী লীগের সিন্ডিকেট জড়িত:রিজভী

1462716628রমজান শুরুর আগেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে অভিযোগ করে এর সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকেরাই দায়ী বলে দাবি করেছে বিএনপি।

রবিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ দাবি করেন।

রিজভী বলেন, সামনের মাস থেকে পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে। অথচ রমজানের প্রাক্কালেই শনিবার একদিনেই রসুনের দাম প্রতি কেজিতে বেড়েছে ৭০ টাকা অর্থাৎ ১৬৭ শতাংশ, ছোলার দাম বেড়েছে দ্বিগুণ। আর পেঁয়াজসহ শাক-সবজির মূল্য বৃদ্ধি পেয়েছে কেজি প্রতিতে ২০ থেকে ২৫ টাকা।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রব্যমূল্যের দাম ইতোমধ্যেই যেভাবে বেড়েছে তাতে এবারের রমজান মাসে সাধারণ মানুষের জীবন আরো দুর্বিষহ হয়ে উঠবে। কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই, নেই কোনো মনিটরিং ব্যবস্থা। ফড়িয়া-দালাল-মধ্যস্বত্ত ভোগীরা সবকিছু নিজেদের ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করতে গিয়ে সাধারণ মানুষ প্রান্তিক পর্যায়ে পৌঁছে গেছে।

ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকেরাই এই সমস্ত কৃষিপণ্যবাজার অশুভ সিন্ডিকেশনের সঙ্গে জড়িত বলে দাবি করেন রিজভী।

Leave A Reply

Your email address will not be published.