Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রমজানে মার্কেট খোলা রাখা যাবে রাত ১০টা পর্যন্ত

স্টাফ রিপোর্টার:  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, পবিত্র রমজান মাসে সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান, বিপণিবিতান খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত।

মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। বৈঠকে রমজানে বিদ্যুতের সরবরাহ ঠিক রাখতে বিদ্যুৎ বিভাগের নির্দেশনাবলি জানানো হয় দোকান-মালিক সমিতির নেতাদের।

রমজান ও ঈদ উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিভিন্ন দিক নিয়ে দোকান-মালিক সমিতির সাথে বৈঠকে বসে বিদ্যুৎ বিভাগ। বৈঠকে রমজানে বিদ্যুতের সরবরাহ ঠিক রাখতে বিদ্যুৎ বিভাগের নির্দেশাবলী জানানো হয় দোকান-মালিক সমিতির নেতাদের।

এ সময় বিগত দিনের জ্বালাও-পোড়াওয়ের ক্ষতি পুষিয়ে নিতে ব্যবসায়ী নেতৃবৃন্দ ১৫ রমজানের পরিবর্তে পহেলা রমজান থেকেই রাত ১০টা পর্যন্ত বিপণিবিতানগুলো খোলা রাখার অনুরোধ জানায়। পরে তাদের অনুরোধ বিবেচনায় নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানান প্রতিমন্ত্রী। এ সময় ইফতার ও সেহেরীর সময় ব্যবসায়ীদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার অনুরোধ জানান তিনি।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, রমজানে সেহরি ও ইফতার হবে লোডশেডিং মুক্ত। তবে ওই সময়ে বিদ্যুতের পরিমিত ব্যবহার নিশ্চিত করতে হবে।

সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে অতিরিক্ত লাইট ব্যবহার পরিহার ও এলইডি লাইট ব্যবহারের আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী।

সেহরি ও ইফতারের সময়ে এসি ব্যবহার না করারও অনুরোধ জানিয়েছেন তিনি। বৈঠকে অংশ নেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি এমএ কাদের কিরণ। তিনি ব্যাংকগুলোর অতিরিক্ত আলোকসজ্জা নজরে আনেন। জবাবে প্রতিমন্ত্রী খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

Leave A Reply

Your email address will not be published.