Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাকার কর্মচারী সংসদের পাবনা শাখার সম্মেলন ফয়েজ-সভাপতি ইমন-সম্পাদক

পাবনা প্রতিনিধি:
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মচারী সংসদের পাবনা জোন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে এসএম ফয়েজ আহমেদ সভাপতি এবং ওয়াহিদুল হক ইমন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত শনিবার দুপুরে পাবনা আব্দুল হামিদ সড়কে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পাবনা জোন অফিস হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মচারী সংসদ পাবনা জোন শাখার সভাপতি এসএম ফয়েজ আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- পাবনা জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মো. ফুরকান আলী, রাকাব কর্মচারী সংসদ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. জাকির রেজা আনসারী, সাধারণ সম্পাদক মীর রোকনুজ্জামান, পাবনা জেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম, শ্রমিকলীগের নেতা মো. হারিক হোসেন, মো. আব্দুলাহ আল মাসুদ প্রমুখ। সম্মেলনে ২১ সদস্যের কমিটি গঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.