Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাজধানীতে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

download (4)রাজধানীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে শুক্রবার সকাল ৮ টায় জাতীয় ঈদগাহ ময়দানে। আর বৃষ্টি হলে প্রধান জামাত সকাল ৮টার পরিবর্তে সাড়ে ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। তার বিকল্প হিসেবে থাকবেন মুফতি ওয়াহিদুজ্জামান।

সোমবার জাতীয় ঈদগাহের সামগ্রিক প্রস্তুতি বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বেলাল, সচিব খান মো. রেজাউল করিম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব কামরুল হাসান খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার রেজাউল করিম, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.