রাজধানীতে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু
রাজধানীতে বৃহস্পতিবার বিকেলে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। তেজগাঁ রেলস্টেশনের উত্তর দিকে ও মহাখালীর আমতলীতে পৃথক এ দুর্ঘটনা দুটি ঘটে। ঢাকা রেলওয়ে থানার কর্মকর্তা আবদুল মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল সাড়ে চারটার দিকে তেজগাঁও রেলস্টেশনের ৩০০ গজ উত্তরদিকে একটি লোকাল ট্রেনের নিচে অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবক কাটা পড়ে। এ ছাড়া বিকেল ৫টার দিকে মহাখালীর আমতলি এলাকায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আরও এক ব্যক্তি (৪০) মারা যান। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
বাংলাদেশেরপত্র/এডি/এ