Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা :  রাজধানীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাতে বাড্ডা ও বংশালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নজরুল ইসলাম ও সোহাগ।
জানা গেছে, বংশাল মুকিম বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ট্রলি নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে বাড্ডায় সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম নামে আরো এক ব্যক্তি নিহত হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই মোজাম্মেল হক বলেন, নিহত ব্যক্তিদের লাশ মর্গে রাখা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.